সহজ রিটার্ন ও দ্রুত রিফান্ডের নিশ্চয়তা। আপনার প্রতিটি কেনাকাটা যেন নিশ্চিন্ত ও সন্তোষজনক হয় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
সর্বশেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
পার্সেল হাতে পাওয়ার পর পণ্যটি ক্ষতিগ্রস্ত, ত্রুটিযুক্ত বা বর্ণনার সাথে অমিল থাকলে আপনি সম্পূর্ণ রিটার্ন বা রিফান্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন।
ভুল সাইজ, কালার বা কোনো আইটেম মিসিং থাকলে কোনো অতিরিক্ত ডেলিভারি চার্জ ছাড়াই দ্রুত সঠিক পণ্যটি পুনরায় পাঠিয়ে দেওয়া হবে।
পণ্য ব্যবহার, ধৌত বা পরিবর্তন করা হলে তা রিটার্নযোগ্য হবে না।
ডেলিভারি পাওয়ার ৩ দিনের পর কোনো অভিযোগ গ্রহণ করা সম্ভব নয়।
অরিজিনাল ট্যাগ, ব্র্যান্ড প্যাকেজিং বা সিকিউরিটি সিল নষ্ট থাকলে রিটার্ন বাতিল বলে গণ্য হবে।
পণ্যটি আসল প্যাকেজিং, ইনভয়েস ও ট্যাগ সহ যথাযথভাবে ফেরত পাঠাতে হবে।
সমস্যার স্পষ্ট ছবি বা আনবক্সিং ভিডিও সহ আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে রিটার্ন রিকোয়েস্ট নিশ্চিত করুন।
ত্রুটিযুক্ত পণ্যের ক্ষেত্রে রিটার্ন কুরিয়ার চার্জ সম্পূর্ণ রোজভ্যালি বহন করবে।
রিটার্ন করা পণ্য আমাদের হাব-এ পৌঁছানোর পর কোয়ালিটি যাচাই সাপেক্ষে ২-৪ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রদান করা হয়।
গ্রাহকের পছন্দ অনুযায়ী সরাসরি বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়।
টাকা ফেরতের বদলে সাইজ বা কালার পরিবর্তন করতে চাইলে দ্রুত হোম ডেলিভারি এক্সচেঞ্জ সুবিধা গ্রহণ করতে পারেন।
এছাড়াও সরাসরি কুমিল্লার কান্দিরপাড় শোরুমে এসেও পণ্য এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে।
আমাদের সাপোর্ট টিম সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টার মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর দেয়।